বাচ্চাদের জন্য ওরেগন সায়েন্টিফিক নিয়ে এলো মিপ! ট্যাবলেট I

Monday, October 8, 20120 comments


শিশুরা যে কি পরিমাণে ইলেকট্রনিক পণ্য নিয়ে খেলতে পছন্দ করে তা বাবা-মা মাত্রই বেশ ভালোভাবে জানেন। বাবা-মাকে যা ব্যবহার করতে দেখবে সেটা নিয়ে খেলতে তাদের হবে। অন্য কিছু ধরিয়ে দিবেন – উহু – তা হবে না, সেগুলোর দিকে তাকিয়েও দেখবে না। আর পিতা-মাতার এই সমস্যা দূর করার জন্য অরেগন সায়েন্টেফিক শিশুদের জন্য নিয়ে এলো মিপ!ট্যাবলেট নামের বিশেষ ট্যাবলেট।
শিশুরা যে তাদের খেলার জিনিসের প্রতি যত্নবান নয় তাও আমরা জানি। আর এটাতো একটা ট্যাবলেট, কিন্তু সেটাতো তারা আর বুঝবে না। ছুড়ে ফেলে দিতে হয়তো সময় লাগবে দুই-তিন মিনিট। আর আপনি যদি তার হাতে তুলে দেন আইপ্যাড তাহলে ব্যথাটা যে কোথায় লাগবে সেটা নিশ্চয় বলে বোঝাতে হবে না! আর এই কথা চিন্তা করে মিপ বেশ শক্তসমর্থ ভাবে তৈরি করেছে এই ট্যাবলেট। ট্যাবটি সিলিকন বাম্পারে মোড়ানো থাকায় ছুড়ে ফেললেও নষ্ট হবার হার কম। পর্দাটিও সেইভাবে নির্মিত হবার কারণে হাত থেকে ফেলে দিলেও ভাঙ্গার হার অনেক কম।
অ্যানড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ এর বিশেষ সংস্করণ এই ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে। বাচ্চারা যেন সহজে ট্যাবটি ব্যবহার করতে পারে সেজন্য ইন্টারফেসেও পরিবর্তন আনা হয়েছে। পিতা-মাতারা যে কোন ব্রাউজার ব্যবহার করে সন্তানেরা কি করছে তার উপর নজর রাখতে এবং ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। এছাড়া ক্লাউড ভিত্তিক নিয়ন্ত্রক কেন্দ্র থেকে কতক্ষণ ব্যবহার করতে পারবে তাও নিয়ন্ত্রণ করা যাবে।
ডিভাইসটির সাথে বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য অ্যাংরী বার্ড, ইউএনও, টুন গগলস এবং ছবির আঁকার অ্যাপ থাকবে। থাকবে বিশেষ একটি স্টোর, যেখান থেকে শিশুরা শিশুতোষ অ্যাপ মিপ কয়েনের বিনিময়ে ডাউনলোড করতে সক্ষম হবে।
১ গিগাহার্জ আর্ম কর্টেক্স-এ ৮ চিপ, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৮০০X৪৮০ স্ক্রিন এবং ৪ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ এই ট্যাবলেটটির মূল্য ধরা হয়েছে $১৫০ মার্কিন ডলার।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger