সদর দপ্তর বিক্রয় করবে নোকিয়া !

Monday, October 8, 20120 comments


 সমস্যা কবলিত মোবাইল ফোন নির্মাতা নোকিয়া তার ফিনল্যান্ডে অবস্থিত সদরদপ্তরটি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। অ-প্রয়োজনীয় সম্পদ কমিয়ে আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানের মুখপাত্র মাইজা তাইমি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সদর দপ্তর সহ ব্যবসার মূল প্রয়োজন হিসেবে বিবেচ্য নয় এমন সম্পদ নিয়ে কি করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা চলছে।
ফিনিশ সংবাদপত্র ইতাস্যানোম্যাট এর প্রতিবেদন অনুযায়ী বাল্টিক সাগরের পাশে অবস্থিত এই সদরদপ্তরটির মূল্য ২০০ থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার হিসেবে ধার্য করা হয়েছে।
প্রতিষ্ঠানটি তার অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কর্মী ছাটাইসহ বিভিন্ন পন্থা অবলম্বন করেছে এবং জুলাই মাসে বিনিয়োগকারীদের কাছে সম্পদ বিক্রি করা হবে বলে উল্লেখ করে।
তবে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি ফিনল্যান্ড থেকেই তার কার্য পরিচালনা করার ব্যাপারে দৃঢ় মনোভাব পোষণ করছে। বিক্রয়ের কথা স্বীকার করে নিয়ে প্রযুক্তি সাইট ভার্জকে নোকিয়া জানায় বিক্রয় করা হলেও দপ্তরটি তারা ছাড়ছে না বরং ভাড়া নিয়ে এই অফিস থেকেই প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger