আসুসের উইন্ডোজ এইট ভিত্তিক দুইটি ট্যাবলেট I

Monday, October 8, 20120 comments


 আর মাত্র ১৫ দিন পর বাজারে আসছে মাইক্রোসফটের নতুন ওএস উইন্ডোজ এইট। এই ওএস এর সাথে সাথে বিভিন্ন পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডেস্কটপ, ল্যাপটপ এবং ট্যাবলেট বের করা ঘোষণা দিয়েছে। এরকম দুইটি পণ্য হচ্ছে আসুসের ভিভো ট্যাব এবং ভিভো ট্যাব আরটি। এই ট্যাবগুলো পূর্বে আসুস ট্যাবলেট ৮১০ এবং আসুস ট্যাবলেট ৬০০ নামে পরিচিত ছিল।
ভিভো ট্যাব:
১৩৬৬X৭৬৮ রেজ্যুলুশনের ১১.৬" আইপিএস ডিসপ্লে এবং ১০ পয়েন্ট মাল্টিটাচের পাশাপাশি ওয়াকমের ডিজিটাইজারের মাধ্যমে ইনপুট করার সুবিধা রয়েছে। ট্যাবলেটটি ইন্টেলের অ্যাটম প্রসেসর ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম, ৬৪ গিগাবাইট স্টোরেজ এবং এনএফসি প্রযুক্তি।
ভিভো ট্যাবলেটটি ০.৩৩ ইঞ্চি স্থূল এবং ওজন ১.৫ পাউন্ড। ৮ মেগা পিক্সেলের ক্যামেরাটিতে অটোফোকাস এবং লেড ফ্ল্যাশ সুবিধা রয়েছে। এছাড়া সামনে রয়েছে ২ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা।
ভিভো আরটি:
ভিভো আরটি ট্যাবলেটটি ভিভো অপেক্ষা একটু ছোট। স্থূলতা আগেরটার সমান হলেও ওজন ১.১ পাউন্ড আর পর্দার মাপ ১০.১"। আইপিএস প্রযুক্তি ভিত্তিক ১০.১ ইঞ্চি আকৃতির স্ক্রিন হলেও এতে থাকছে একই ১৩৬৬X৭৬৮ রেজ্যুলুশন। ট্যাবলেটটিকে শক্তি দেবার জন্য ব্যবহার করা হয়েছে টেগ্রা ৩ প্রসেসর এবং ১২ কোর বিশিষ্ট জিপিইউ। সাথে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ। আরটিতে একই ধরণের ক্যামেরা এবং এনএফসি সুবিধা থাকছে।
উভয় ট্যাবলেট এর সাথে ডক ব্যবহার করার সুযোগ থাকছে। ডকের পাচ্ছেন সম্পূর্ণ কোয়ার্টি কিবোর্ড, ট্র্যাকপ্যাড, দুইটি ইউএসবি পোর্ট এবং আরেকটি ব্যাটারি।
মূল্য সম্পর্কে কোন তথ্য এখনো পাওয়া যায় নি।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger