Pages

Friday, September 14, 2012

আইনল আনছে জেলি বিন-চালিত ডুয়েল কোর প্রসেসরের Novo 7 Crystal


কম দামে অথচ ভালো হার্ডওয়্যারের ট্যাবলেট তৈরি করে দ্রুতই বেশ সুনাম অর্জন করেছে চাইনিজ নির্মাতা প্রতিষ্ঠান আইনল। তাদের নভো এলফসহ বেশকিছু ট্যাবলেট বাংলাদেশের বাজারেও বেশ জনপ্রিয়। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, শিগগিরই তারা মাত্র ১৩৯ ডলারে ডুয়েল কোর প্রসেসরের নতুন নভো ৭ ক্রিস্টাল বাজারে আনার কথা জানিয়েছে।
এনগ্যাজেট জানিয়েছে, আইনল নভো ৭ ক্রিস্টালে থাকবে অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ, ১.৫ গিগাহার্জ ডুয়েল কোর Cortex A9 প্রসেসর, ৪০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এর ডিসপ্লের আকার হবে ৭ ইঞ্চি যার রেজুলেশন ১০২৪*৬০০ পিক্সেলের। এছাড়াও এটি আইপিএস প্রযুক্তির ডিসপ্লে। এনগ্যাজেটের মতে, এত কম দামের মধ্যে আইপিএস প্রযুক্তির স্ক্রিন খুব একটা সহজলভ্য নয়।
আইনল নভো ৭ ক্রিস্টালে থাকবে ওয়াই-ফাই ও ৩জি সুবিধা। ইন্টারনাল মেমোরির পাশাপাশি আলাদা মেমোরি কার্ড ঢোকানোর স্লট থাকবে। এছাড়াও রয়েছে মিনি ইউএসবি পোর্ট ও মিনি এইচডিএমআই আউটপুট।
বাংলাদেশি টাকায় এতো উচ্চমানের এই অ্যান্ড্রয়েডের দাম পড়ে মাত্র ১১,৫০০ টাকার কাছাকাছি। এর আগেও বাংলাদেশের বাজারে আইনলের বেশ কিছু ট্যাবলেট ১৫,০০০ থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয়েছে এবং এগুলোর ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই ট্যাবলেট প্রেমীদের জন্য দারুণ একটি ডিভাইস আসছে বাংলাদেশে।
সূত্রে জানা গেছে, এটি আনুষ্ঠানিকভাবে এ মাসের ২৮ তারিখে বাজারজাত করা হবে। তবে বাংলাদেশে কবে আসবে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য পাওয়ামাত্রই তা অ্যান্ড্রয়েড কথনে আপডেট করা হবে।

No comments:

Post a Comment