মনিটরে যা দেখা যাবে তাকেই ভিডিও ফাইল হিসাবে রেকর্ড করুন I

Friday, December 14, 20120 comments


কেমন আছেন সবাই ???
আজ আমি আপনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। তবে এ সফটওয়্যার সম্পর্কে হয়ত অনেকে আগে থেকে জানেন। যাইহোক সফটওয়্যারটির নাম হচ্ছে Ashampoo Snap 3। এর সাহায্যে আপনি আপনার মনিটরে যা দেখা যাচ্ছে তা ভিডিও ফাইল হিসাবে রেকর্ড করতে পারবেন। আমরা সাধারনত Print Screen কী চেপে কোন স্টিল ইমেজ ধারন করি। এ সফটওয়্যারের মাধ্যমে আমরা এ সুবিধাটা আপডেটসহ মনিটরে যা দেখা যাবে তা ভিডিও করতে পারি। এই সফটওয়ারটি যারা ভিডিও টিউটোরিয়াল তৈরী করেন তাদের উপকারে আসবে বলে আশা রাখি।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
সফটওয়্যারটি সেটআপ করে রান করলে আপনার মনিটরের উপরে মাউস পয়েন্টার নিন।
www.mybd.99k.org
তাহলে নিচের টুল গুলো দেখা যাবে।
screen
টুলগুলো হলঃ
toolbar
Capture a video
Capture Scrolling Window (text)
Capture Scrolling Window (website)
Capture Single Window
Capture Free Rectangle Region
Capture Free Style Region
Capture Fixed Region
Stop Capture/Edit file
Configure
টুলবার থেকে Capture a video টি সিলেক্টে করুন।
screen
যে ডায়ালগ বক্স দেখা যাবে সেখান থেকে A Rectangular Region সিলেক্ট করুন। তারপর স্টার্ট-এ ক্লিক করুণ।
box
অতঃপর আপনি আপনার মনিটরের যে অংশটুকুকে Capture করতে চান সেই অংশটুকু ড্রাগ করে সিলেক্ট করুন। এরপর সিলেক্টকৃত অংশের মাঝখানে লেফট ক্লিক করুন।
অতঃপর আপনার কাজটি ঐ অংশের মধ্যে সম্পন্ন করুন। কাজ করা শেষ হলে Stop Capture/Edit file টুলে ক্লিক করুন।
সেভ করার জন্য Save Video in Other Location…..(Ctrl+S) এ ক্লিক করুন।
save
আশা করি কোন সমস্যা হবে না। সমস্যা হলে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger