ভয়াবহ ভবিষ্যৎ পৃথিবীর সামনে!!!

Sunday, October 21, 20120 comments


আমাদের বিশ্বের সামনে রয়েছে খুব কম সময় – সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রসঙ্গে কথাগুলো বললেন আইপিসিসি বা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের প্রধান রাজেন্দ্র পাচাউরি।
এর আগে বিভিন্ন সময়ে করা সমীক্ষা বা গবেষণার পর বলা হয়েছিল ২১০০ সাল নাগাদ পৃথিবীর সমুদ্রপুষ্ঠের উচ্চতা ১৮ থেকে ৫৯ সেন্টিমিটার বা সাত থেকে ২৩ ইঞ্চি বৃদ্ধি পাবে৷ ফলে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী বেশীরভাগ এলাকা পানির তলে তলিয়ে যাবে৷ কিন্তু কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশেষজ্ঞ সম্মেলনে সর্বশেষ গবেষণার ফলাফলে জানানো হলো আরও ভয়ঙ্কর তথ্য।
03779237_400.jpg
এই সম্মেলনে বলা হয়েছে, আগের যে গবেষণা তাঁরা করেছিলেন, তার থেকেও ভয়াবহ ভবিষ্যৎ পৃথিবীর সামনে৷ নতুন গবেষণায় দেখা যাচ্ছে,একই সময়ের মধ্যে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৭৫ থেকে ১৯০ সেন্টিমিটার বৃদ্ধি পাবে৷ এমনকী যদি সবকিছু ঠিকঠাকও থাকে এবং গ্রীনহাউস গ্যাস নির্গমন বেশ ভালোমাত্রায় কমানোও হয়, তাহলেও ২১০০ সাল নাগাদ সমুদ্রের উচ্চতা বাড়বে এক মিটার।
এক্ষেত্রে বাংলাদেশ ও ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলো কিংবা আফ্রিকার দেশগুলোই বেশী ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করা হচ্ছে৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দুই বছর আগের হিসাবটি পাল্টে গেলো কেন? উত্তরে জানানো হলো, মূলত মেরু অঞ্চলের বরফ অতিমাত্রায় গলতে থাকার কারণেই এই ভিন্ন চিত্র।
বিশ্বের প্রায় ৬০ কোটি মানুষ বসবাস করছে সমুদ্র উপকূলীয় নিবিড় অঞ্চলে৷ নতুন এই গবেষণায় দেখা গিয়েছে, দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ৷ প্রায় দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হবে৷ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ জমি পানির তলে ডুবে যাবে।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger