নিজের পিসি দিয়েই ফ্লাশ দিন নিজের জাভা মোবাইল!

Thursday, September 13, 20120 comments


কিভাবে ফ্লাশ দিবেন আপনার নোকিয়া জাভা হ্যান্ডসেট। (সিমিবিয়ান এর পদ্ধতি আগামিতে শেয়ার করা হবে।)
আজ আপনাদেরকে দেখান হবে কিভাবে দোকান এ না গিয়ে নিজেই নিজের জাভা ফোন USB কেব্‌ল এর সাহায্যে ফ্লাশ দিবেন।
যা যা লাগবেঃ
#যে জাভা ফোনটি ফ্লাশ দিবেন সেটি :D (ফোনটি অবশ্যয় BB5 হতে হবে, আপনার ফোন BB5 কিনা দেখতে এই লিঙ্ক এ যান)
#ফোন এর USB Cable
#JAF + PKey Emulator (লিঙ্কঃ এইখানে ক্লিক করুন)
#ফোন এর প্রতি কম মায়া-দয়া :D
#সাহস :D
যা যা করতে হবেঃ
প্রথমে ফ্লাশ ফাইল ডাউনলোড করতে হবে। এই লিঙ্ক থেকে আপনার ফোন এর মডেল অনুযায়ী ফার্মওয়্যার ফাইল ডাউনলোড করুন। সেটা ওপেন করে নিচের ছবিতে দেখান লোকেশন এ সেটআপ দিন।
এখন উপরের লিঙ্ক থেকে JAF ডাউনলোড করুন। ডাউনলোড এর পর জিপ ফাইল টা আনজিপ করে দুইটা ফাইল পাবেন, এর মধ্যে সেটআপ ফাইলটা ওপেন করে ইন্সটল করুন। এরপর আরেকটা যে ফাইল আছে ওটা ওপেন করুন।
(লক্ষ্য করুনঃ Windows 7 ও Vista ব্যাবহারকারীরা ওই ফাইল টা তে রাইট ক্লিক করে Properties থেকে Compability ট্যাব থেকে Run as Windows XP Service Pack 3 সিলেক্ট করুন এবং Ok করে বেরিয়ে আসুন। নিচের ছবির মতন)
এখন Pkey Emulator ওপেন করুন। নিচের মতন দেখতে পাবেন। Go তে চাপ দিন।
এখন নিচের মতন দেখতে পাবেন।
ভয় পাবার কিছু নেই, ওকে তে চাপ দেন।
এখন JAF এর BB5 ট্যাব এ ক্লিক করুন।
নিচের মতন Dead USB, Normal Mode এ টিক আর CRT 308 থেকে টিক তুলে নিন।
এখন ফোন অফ করে USB তে কানেক্ট করুন। দেখবেন ফোন অফ থাকা সত্তেও একটা ড্রাইভার ইন্সটল হবে।
(লক্ষ্য করুনঃ Nokia PC Suite ইন্সটলড থাকতে হবে, তবে Close করে রাখতে হবে সেটা ফ্লাশ দেয়ার সময়।)
সবকিছু ঠিক থাকলে নিচের মতন দেখতে পাবেন, সবুজ বাতি জলছে।

(লক্ষ্য করুনঃ এই ফাইলটি ডাউনলোড করে যেখানে JAF ইন্সটল করেছেন সেইখানে পেস্ট করুন। Replace করতে বললেও করুন।)
(লক্ষ্য করুনঃ সবুজ বাতি না জ্বললে Use INI এ টিক দিয়ে ফোন এর লিস্ট থেকে আপনার ফোনটি সিলেক্ট করুন।)
এখন বাতির নিচের ড্রপডাউন মেন্যু থেকে লিস্ট থেকে বাংলাদেশ এবং আপনার ফোন এর কালার সিলেক্ট করুন।
এখন ফ্লাশ এ চাপ দিন আল্লাহর নাম নিয়ে। একটা ওয়ার্নিং দিতে পারে নিচের মতন, ওকে করুন।
তারপর দেখবেন Searching Phone দেখাবে স্ট্যাটাস বক্স এ। তখন ফোন টির পাওয়ার বাটন ১ সেকেন্ড এর জন্য চেপে ধরুন।
সবকিছু ঠিক থাকলে কাজ শুরু হয়ে যাবে, ৫-১০ মিনিট লাগতে পারে।
হ্যাপি ফ্লাশিং :D
(সতর্কীকরণঃ যা যা বলা হয়েছে ঠিক সেইরকম না হলে ফ্ল্যাশ এ চাপ দিবেন না, ভুল হলে ফোন ব্রিক হয়ে যাবার সম্ভাবনা আছে।)
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger